ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

স্কুলে ভর্তি শেষ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে: মাউশি

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১,  4:19 PM

news image

সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি স্কুলে ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

আর বেসরকারি স্কুলে একই প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থীদের ২১ থেকে ২৭ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এতে আরও বলা হয়, ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের (কোটাসহ) ভর্তির সময় সব কাগজপত্রের সত্যতা যাচাই করতে হবে। এর আগে গত ১৫ ডিসেম্বর সরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়। এতে নির্বাচিত হয় ৭৫ হাজার ৯৬৯ শিক্ষার্থী। জানা যায়, সারা দেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ৯১টি শূন্য আসনের বিপরীতে মোট ৫ লাখ ৩৮ হাজার ৬৬ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়ে। আর বেসরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারি ফল প্রকাশ করা হয় গত ১৯ ডিসেম্বর। এতে নির্বাচিত হয় ২ লাখ ৭৬ হাজার ৬৪১ শিক্ষার্থী। সারা দেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি শূন্য আসনের বিপরীতে ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়ে। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম