ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কেএমপির অতিরিক্ত কমিশনারকে প্রত্যাহার সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা মরিচ খেতে গোপনে গাঁজা চাষ তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত প্রবাসীর স্ত্রীর মৃত্যু সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা গোলকিপারের বীরত্বে বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট ১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি

সৌদিতে ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৩,  9:32 PM

news image

ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ জনই বাংলাদেশি। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এ খবর নিশ্চিত করেছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ২৯ জন।

আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর ওপর উল্টে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। খবর পেয়ে রেড ক্রিসেন্টসহ জরুরি সাহায্য সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম