ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হলেন মাহফুজুর রহমান কালাম

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৪,  8:19 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে জয় পেয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীকে ৭৫ হাজার ৭৪৮ ভোট পেয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু। মঙ্গলবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। অপর দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম নান্নু (মোটর সাইকেল) প্রতীকে ৩৯৭ ভোট ও আলী হায়দার (দোয়াত কলম) প্রতীকে ২৮০ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে মাসুম চৌধুরী (তালা) প্রতীকে ৩৮ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে (টিয়া পাখি) প্রতীকে ৩৬ হাজার ৯৪০ ভোট, আবুল ফয়েজ শিপন (চশমা) প্রতীকে ৩১ হাজার ৯১ ভোট, আজিজুল ইসলাম মকুল (মাইক) প্রতীকে ২০ হাজার ৫৮৬ ভোট, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া (টিউবওয়েল) প্রতীকে ১৮ হাজার ৭০৮ ভোট ও জহিরুল ইসলাম খোকন (উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৩৭৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন শ্যামলী (ফুটবল) প্রতীকে ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাডভোকেট নুরজাহান (সেলাই মেশিন) প্রতীকে ৩৩ হাজার ১৮৬ ভোট, হেলেনা আক্তার (কলস) প্রতীকে ২৪ হাজার ৩৫০ ভোট, মাহমুদা আক্তার ফেন্সি (হাঁস) প্রতীকে ২৪ হাজার ২৫১ভোট ও কোহিনুর ইসলাম রুমা (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ২০ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন। প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৪২টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫০ হাজার ৬৬৮ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজনসহ মোট ১৫ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম