সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
২২ অক্টোবর, ২০২৬, 11:40 AM
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
২২ অক্টোবর, ২০২৬, 11:40 AM
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয় প্রতিপক্ষের হামলায় জহির ফকির নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা চরকিশোরগঞ্জ এলাকায় তাকে কুপিয়ে ফেলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত যুবদল নেতা আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে ও একই ইউনিয়ন যুবদলের সভাপতি। প্রার্থী হিসেবে আলোচনায় থাকায় মুবারক পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি, তার মামার হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম বলেন, জহির যুবদলের ত্যাগী নেতা ছিল। তার বাসা কালাপাহাড়িয়া হলেও সে মুন্সিগঞ্জে বসবাস করতো। হঠাৎ খবর পেলাম ১৫-২০ জনের কোনো একটা গ্রুপ তাকে হত্যা করেছে। ছেলেটা প্রায় সময় আমাকে বলতো যে তাকে মেরে ফেলবে। কিন্তু কে বা কার সঙ্গে ওর দ্বন্দ্ব ছিল তা নিশ্চিত হতে পারিনি। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি এমন খবরে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব।