ঢাকা ২১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ, কমবে খরচ টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে: পরিবেশ প্রতিমন্ত্রী বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ কানাডায় জ্বালানির দাম বৃদ্ধি ,ব্যয়ের চাপে সাধারণ মানুষ দেশে ১৮ বছরের আগেই বিয়ে হচ্ছে ৪৭.২ শতাংশ নারীর : ইউনিসেফ

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৬,  12:44 PM

news image

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন—মো. লালচান (৬০), মোছা. নাসিমা বেগম (৫০) ও তাদের মেয়ে মোছা. তানিসা আক্তার (১৬)। বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে বলেন, দগ্ধ তিনজনের শরীরেই ‘ফ্লেম বার্ন’ হয়েছে। এর মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসার ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আরও বলেন, ৩ জনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম