ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু ২০৩০ সালে মাছ রপ্তানির লক্ষ্য ১০০ কোটি ডলার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ট্রেন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি পর্যটকদের বিকেল ৪টার মধ্যে সাজেক ভ্যালি ছাড়ার নির্দেশ

শ্রীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৬,  11:16 AM

news image

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলার গুদামসহ ভাঙারি দোকান। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নং সিএন্ডবি বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, বৃহস্পতিবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 


তিনি আরও জানান, আগুনে ঝুট ও তুলার গুদাম, সেনেটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান পুড়ে যায়।  প্রাথমিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম