ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী আলজেরিয়ায় দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু নেপাল বিপর্যয়, নেপথ্য কারণ নিয়ে বিজ্ঞানীদের বিশ্লেষণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০ আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযানে ৩টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৫,  9:24 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তিনটি অবৈধ চুনা তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান। ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান বলেন, অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কারখানাগুলো। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।এসময় উপস্থিত ছিলেন, তিতাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আজীম, প্রকৌশলী ফয়জুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশ ও প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম