ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

সূর্য না উঠায় মোমবাতি জ্বালিয়ে চলছে ভোটগ্রহণ

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২২,  5:25 PM

news image

ছবি : সংগৃহীত 

সারা দেশের মতো রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ঘন কুয়াশা ও সূর্য না উঠায় মোমবাতি জ্বালিয়ে কেন্দ্রগুলোতে ভোট নেওয়া শুরু হয়েছে।বুধবার (০৫ জানুয়ারি) সকালে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার বিদ্যুৎহীন ভোটকেন্দ্রের বুথে মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ করতে দেখা গেছে। ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, তীব্র শীত ও শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নাদুরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়।

ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় কক্ষ অন্ধকার। তাই মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ হচ্ছে। আক্কাস ফকির নামে এক ভোটার বলেন,তীব্র শীত উপেক্ষা করে সকাল সকালই ভোট দিতে চলে এলাম। কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ভোট নেওয়া হচ্ছে। শারমিন নামে এক নারী ভোটার বলেন, তীব্র শীত উপেক্ষা করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমাদের এই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ চলছে। পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আলীম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার সহজে প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ৩৩৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন অংশগ্রহণ করছেন। মোট ১ লাখ ২৮ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৪ হাজার ৫৬ জন এবং নারী ভোটার ৬৪ হাজার ৪১ জন। সূত্র : ঢাকাপোষ্ট 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম