ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

সুষ্ঠু ও নি‌রো‌পেক্ষ নির্বাচন উপলক্ষে ভোলায় প্রেস ব্রিফিং করেন কোস্টগার্ডের মহাপ‌রিচালক

#

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  5:52 PM

news image

ভোলা প্রতিনিধি: কোস্টগার্ডের মহাপ‌রিচালক রিয়ার এড‌মিরাল মো: জিয়াউল হক ব‌লে‌ছেন, আগামী ১২ ফেব্রুয়া‌রি‌তে এক‌টি অবাধ, সুষ্ঠু, সুন্দর, নি‌রপেক্ষ ও উৎসব মূখর প‌রি‌বে‌শে নির্বাচন উপহার দি‌তে কোস্টগার্ড প্রস্তুত র‌য়ে‌ছে। আশা করা যা‌চ্ছে  সুষ্ঠু, সুন্দর,  নিরপেক্ষ ও উৎসব মূখর নির্বাচন অনু‌ষ্ঠিত কর‌তে আমরা সক্ষম হ‌বো। শুক্রবার বি‌কে‌লে ভোলা সদ‌রের রাজাপুর ও কা‌চিয়া ক‌ন্টিন‌জেন্ট মধ‌্য ইলিশা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে প্রেস ব্রিফিং‌য়ে তি‌নি এসব কথা ব‌লেন।  তি‌নি আরো ব‌লেন, ইতোম‌ধ্যে আমরা ভোলা জেলা‌তে সব স্থ‌লে আমা‌দের টহল কার্যক্রম অব‌্যাহত র‌য়ে‌ছে। এতে মানুষ বুঝ‌তে পার‌ছেন তা‌দের পা‌শে কোস্টগার্ড সদস‌্যরা র‌য়ে‌ছেন। এর ফ‌লে মানুষ তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে নি‌শ্চি‌ন্তে কে‌ন্দ্রে যে‌তে পার‌বেন ।  য‌দি কোন দুস্কৃ‌তিকারী থা‌কে তা‌দের আমরা চি‌হিৃত ক‌রে তার বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহণ কর‌বো। যা‌তে সুন্দর প‌রি‌বে‌শের ভোট‌কে কেউ নষ্ট কর‌তে না পা‌রে। এবা‌রের নির্বাচ‌নে আমরা বেশ কিছু প্রযু‌ক্তি ব‌্যবহার কর‌তে যা‌চ্ছি। ড্রোন  ব‌্যবহার করা হ‌বে। এছাড়াও ভোলার বি‌চ্ছিন্ন চরাঞ্চ‌লের জন‌্য দ্রুতগামী বোট ও লঞ্চের ব‌্যবস্থার করা হ‌বে। এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের জোনাল কমান্ডার ক‌্যা‌প্টেন মো: আরিফ হো‌সেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা পু‌লিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছারসহ প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম