ঢাকা ০৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
চুক্তি হলেও ইরানের আশপাশে থাকবে মার্কিন বাহিনী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে: বিএনপি প্রার্থী আল্লাহ চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হব: জামায়াত প্রার্থী দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক আবু সাঈদ হত্যা: ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে: বিএনপি প্রার্থী

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২৬,  11:45 AM

news image

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এসময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান আমার প্রতি আস্থা রেখে এখানে দায়িত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি, বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষের পক্ষে রায় দেবেন।’ এছাড়া জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৮২ জন। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রথম ৩০ মিনিটেই কয়েকশ ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ জন পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী ও বর্তমানে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি)। ১৫০টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম