ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সুপার টুয়েলভের সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন

#

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  8:32 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন তাসকিন আহমেদ। ব্রিসবেনে আজ জিম্বাবুয়ের বিপক্ষে রেজিস চাকাভাকে ফিরিয়ে ৮ উইকেট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছেন টাইগার এ পেসার। আজকের ম্যাচ শুরুর আগে তাসকিনের উইকেট সংখ্যা ছিল ৫টি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট সংগ্রহ করে তাসকিন পৌঁছে গেছেন শীর্ষ উইকেট শিকারির তালিকায়। আজ রোববার দিনের প্রথম ম্যাচে বাংলাদেশকে প্রথম সফলতাটা এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তার অফ স্টাম্পের বাইরের বলে তাড়া করতে গিয়ে ওয়েসলি মাধেভেরে তালগোল পাকিয়ে ফেলেন। টপ এজ হয়ে বলটা চলে যায় ডিপ থার্ডম্যানে থাকা মুস্তাফিজুর রহমানের কাছে। সেটা ধরতে একটু বেগ পেলেও শেষমেশ সফল হলেন মুস্তাফিজ। এর পরের ওভারে তাসকিন ফেরান অধিনায়ক ক্রেইগ আরভিনকে। এবারও অফ স্টাম্পের বাইরের বলে সফলতা। তার বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ দেন আরভিন। ইনিংসের ১২তম ওভারে টাইগার পেসার ফেরান চাকাভাকে। তাতেই তিনি বনে যান বিশ্বকাপের সুপার টুয়েলভের সেরা বোলার। এর আগে তালিকার শীর্ষে অবস্থান করছিলেন স্যাম কারান। ইংলিশ এই অলরাউন্ডারের উইকেট সংখ্যা ছিল ৭টি। তবে কারানকে টপকে শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন তাসকিন। এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট, তার উইকেট সংখ্যা ৬টি। টেবিলের চার নম্বরে রয়েছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া, তার উইকেট সংখ্যা ৫টি। সমান ৫টি উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম