ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, সতর্কতার পরামর্শ পাউবোর

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২৬,  7:08 PM

news image

সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলেও জেলার প্রধান নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অবিরত বর্ষণের ফলে কয়েকটি নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টায় প্রকাশিত পাউবোর দৈনিক পানির স্তর বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা বর্তমানে ৭ দশমিক ২৬ মিটার, যা বিপৎসীমা (৭ দশমিক ৮০ মিটার) থেকে ০ দশমিক ৫৪ মিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ এলাকায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির উচ্চতা দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৯ মিটারে, যা বিপৎসীমার ১ দশমিক ১৬ মিটার নিচে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ছাতক পয়েন্ট। সেখানে সুরমা নদীর পানির উচ্চতা ৮ দশমিক ৬০ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার মাত্র ০ দশমিক ১০ মিটার নিচে অবস্থান করছে। এ এলাকায় গত ২৪ ঘণ্টায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ ছাড়া দিরাই পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ০৭ মিটার, যা বিপৎসীমার প্রায় ০ দশমিক ৪৮ মিটার নিচে রয়েছে। সেখানে বৃষ্টিপাত হয়েছে ২৫ মিলিমিটার।

এদিকে, জগন্নাথপুর ও সোলামানপুর স্টেশনের পানির উচ্চতা নিয়মিত পর্যবেক্ষণ করা হলেও ওই স্টেশনগুলোতে সুনির্দিষ্ট বিপৎসীমা নির্ধারণ করা না থাকায় আপেক্ষিক পানির সমতল উল্লেখ করা সম্ভব হয়নি।

পাউবোর কর্মকর্তারা জানান, জেলার অধিকাংশ নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও ভারতের উজান এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম