ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

সুদানে স্বর্ণের খনি ধসে ৬ জনের মৃত্যু, আটকা পড়েছেন ২০ জন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  4:47 PM

news image

সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন খনির ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, নীলনদ রাজ্য বারবার শহরের পশ্চিমে উম অড এলাকায় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। সুদানখনির নির্বাহী পরিচালক হাসান ইব্রাহিম কারার বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কী কারণে খনিটি ধসে পড়েছে তা তিনি জানাতে পারেননি। ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষই দেশের স্বর্ণশিল্পের মাধ্যমে 'যুদ্ধপ্রচেষ্টা' অব্যাহত রেখেছে। সংঘাত সত্ত্বেও সরকার ২০২৪ সালে রেকর্ড ৬৪ টন সোনা উৎপাদন করেছে। দেশটি আফ্রিকার তৃতীয় শীর্ষ সোনা উৎপাদনকারী। চলমান সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বড় আকারের বাস্তুচ্যুতি সংকট তৈরি হয়েছে, যারা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম