ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বন্যায় ধ্বংস নেপাল-চীনের ‘অল ওয়েদার’ বাণিজ্যপথ ফোনে কথা বলতে বলতে ভারতে শিশুর ওপর গাড়ি চালিয়ে দিলেন নারী হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের এক মাস, এখনও সন্ধান মেলেনি ৩২ জনের

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২২,  8:07 PM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের আজ রোববার এক মাস পার হলো। স্বজনদের দেওয়া তালিকা অনুযায়ী এখনও লঞ্চের ৩২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৩ শিশু, ১১ নারী এবং আট পুরুষ রয়েছে। এ ছাড়া বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে ২৪ জনকে। এখনও নিখোঁজদের খোঁজে সুগন্ধা ও বিষখালী নদীর তীরে মাঝেমধ্যে দেখা যায় স্বজনদের। এদিকে, ঝালকাঠি জেলা প্রশাসন ও নৌ-মন্ত্রণালয় তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে লঞ্চের ইঞ্জিনকক্ষ থেকে আগুন লেগেছে বলে জানানো হয়।

এর জন্য লঞ্চ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তথ্য অনুযায়ী, নিখোঁজ ৩২ জনের জন্য তাদের ৫১ জন স্বজন ডিএনএ নমুনা দিয়েছেন। এক মাসেও শেষ হয়নি ডিএনএ পরীক্ষা। বরগুনার গণকবরে দাফন করা হয়েছে ২৩ জনের মরদেহ। নদী থেকে উদ্ধারের পর একজনকে সনাতন ধর্মাবলম্বী ধারণা করে ঝালকাঠি পৌর মহাশ্মশানে সমাহিত করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় করা একটি মামলায় লঞ্চের মালিকসহ গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এখনও তদন্ত চলছে বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। গত বছরের ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে শতাধিক যাত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম