ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

সীতাকুন্ডে ইপসার উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২২,  2:15 AM

news image

সীতাকুন্ডে ইপসার উদ্যোগে শ্রমিক উন্নয়ন কর্মসূচীর আওতায় শ্রমিক ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। পৃথক বিতরণ কর্মসূচী'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ সীতাকুন্ডের সাংসদ আলহাজ্ব মোঃ দিদারুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। জাহাজভাঙ্গাশিল্প মালিকদের সংগঠন বিএসবিআরএ'কে ইপসা'র খাদ্য সামগ্রী হস্তান্তর কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএসবিআরএ'র সভাপতি মোঃ আবু তাহের,

সহ সভাপতি জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য নাহিম শাহ এবং সংগঠনটির সহকারী সচীব নাজমুল ইসলাম, ইপসা'র সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহীন এবং রেডিও সাগরগিরির স্টেশন ইনচার্জ ও সীতাকু- প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের অর্থ সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ মোঃ দিদারুল আলম বলেন ইপসা সীতাকু-ে গত কয়েক বছর যাবৎ খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। ইউএনও মোঃ শাহাদাত হোসেন বলেন সীতাকু-ের সার্বিক সামাজিক উন্নয়ন কার্যক্রমে ইপসা'র ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।  অনুষ্ঠানে বিএসবিআর এর সভাপতি আবু তাহের শিপইয়ার্ড শ্রমিকদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করায় ইপসা'র প্রতি কৃতজ্ঞতা জানান। উদ্বোধনী দিনে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ সাহাদাত হোসেন, ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর ও ইপসা নেতৃবৃন্দ। কুমিরা ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোরশেদ হোসেন চৌধুরী। ইপসার খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর দায়িত্বে ছিলেন সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহীন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম