ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সিলেটে হঠাৎ বাড়ছে যেসব নদীর পানি

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২৬,  5:16 PM

news image

হঠাৎ করে সিলেটের কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। উজানে ভারতের আসাম মেঘালয়সহ বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে হঠাৎ এই পানি বৃদ্ধি। সিলেট পানি উন্নয়ন বোর্ড এসব তথ্য জানায়।

পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী যেসব নদীর পানি বাড়তে শুরু করেছে সেগুলো হচ্ছে সুরমা, কুশিয়ারা , সারিগোয়াইন ও লোভাছড়া।

কানাইঘাট পয়েন্টে সুরমার বিপদসীমা ১২ দশমিক ৭৫ মিটার। শুক্রবার সকাল ৬টায় এ পয়েন্টে সুরমা প্রবাহিত হচ্ছিল ১১ দশমিক ৯৭ মিটার উচ্চতায়। আর সন্ধ্যা ৬টায় প্রবাহিত হচ্ছিল ১২ দশমিক ৩ মিটার উচ্চতায়। পানি বেড়েছে ১ মিটারের বেশী।

সিলেট পয়েন্টে সুরমার বিপদসীমা ১০ দশমিক ৮০ মিটার। শুক্রবার সকাল ৬টায় পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল ৯ দশমিক ৬০ মিটার উচ্চতায়। সন্ধ্যা ৬টায় পানি প্রবাহিত হচ্ছিল ৯ দশমিক ৬৩ মিটার উচ্চতায়।

আমলশীদ পয়েন্টে কুশিয়ারার বিপদসীমা ১৫ দশমিক ৪০ মিটার। শুক্রবার সকাল ৬টায় এ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ৩৫ মিটার। আর বিকাল ৩টায় পানি প্রবাহিত হচ্ছিল ১৪ দশমিক ৫২ মিটার উচ্চতায়। এ পয়েন্টে পানি বেড়েছে ১৭ সেন্টিমিটার।

শেওলা পয়েন্টে কুশিয়ারার বিপৎসীমা ১৩ দশমিক ০৫ মিটার। সকাল ৬টায় এ পয়েন্টে পানি ছিল ১২ মিটার উচ্চতায়। সন্ধ্যা ৬টায় পানি প্রবাহিত হচ্ছিল ১২ দশমিক ১৩ মিটার উচ্চতায়। এ পয়েন্টে কুশিয়ারার পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে নদীটি মোটামুটি স্থিতিশীল আছে। আর শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি কমছে।

সারিগোয়াইন নদীর পানিও বাড়ছে। নদীটির বিপদসীমা ১২ দশমিক ৩৫ মিটার। শুক্রবার সকাল ৬টায় সারিঘাট পয়েন্টে সারিগোয়াইনের পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৭৩ মিটার। সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯ দশমিক ৭৪ মিটারে। অবশ্য গোয়াইনঘাট পয়েন্টে সারিগোয়াইনের পানি মোটামুটি কমতির দিকে।

সকাল ৬টায় লোভাছড়ার পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৩০ মিটার। বিকাল ৩টায় পানি প্রবাহিত হচ্ছিল ১২ দশমিক ৩৮ মিটার উচ্চতায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম