ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২৬,  11:17 AM

news image

একসঙ্গে পৃথিবী ছেড়ে গেলেন মা ও ৯ মাসের শিশু মেয়ে। সিলেটে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সিলেট সদর উপজেলার কাকুয়ার পাড়ের কেওয়ছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। তাঁদের বাড়ি সিলেট নগরের শাহপরান এলাকায় বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার ব্যস্ত সময়ে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মা ও মেয়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। মা ও ৯ মাস বয়সী শিশু ইনায়ার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।


সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ার পাড়ে একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম