ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

নাটোরের সিংড়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২৬,  11:11 AM

news image

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী হুলহুলিয়া আদর্শ গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৪০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করেন বলে জানা গেছে।


স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত আকরাম সরদার (৪০) হুলহুলিয়া গ্রামের সরদারপাড়া এলাকার ওয়াজেদ সরদারের দ্বিতীয় ছেলে। শনিবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন।


এ বিষয়ে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির শাহ বলেন, ধর্ষণচেষ্টার একটি অভিযোগ পেয়েছেন তিনি। গ্রামের নিয়ম অনুযায়ী বিষয়টি স্থানীয় আদালতে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম