ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৫,  8:11 PM

news image

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। আজ রবিবার ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি লিটন দাসদের জন্য বাঁচা-মরার লড়াই। জয় না এলে সিরিজ হার নিশ্চিত—তাই টিকে থাকতে হলে জিততেই হবে টাইগারদের। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে হারের ফলে টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের তিক্ত রেকর্ডও গড়েছে বাংলাদেশ। আজ জিতলে শুধু সিরিজেই নয়, কাটবে হারের দুষ্টচক্রও। বাংলাদেশের বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন, বড় ইনিংস খেলতে ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ‘যখন কেউ ফর্মে থাকে, ৩০-৪০ রান করে, তখন তার লক্ষ্য হওয়া উচিত অন্তত ৭০-৮০ রানে ইনিংসটা টেনে নেওয়া।’

উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন কুশল মেন্ডিসকে, যিনি ধারাবাহিকভাবে বড় রান করে যাচ্ছেন এবং বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছেন। প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের ঝড়ো শুরুর পরও ইনিংসের মাঝপথে ব্যাটাররা টি-টোয়েন্টির মেজাজে রান তুলতে পারেননি। ইমন ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর ১৮ ওভার শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১৩০। শামীম হোসেনের শেষদিকে ৫ বলে ১৪ রানের ক্যামিওতে ১৫৪ রানে পৌঁছায় দল। জবাবে শ্রীলংকার দুই ওপেনার নিশাঙ্কা ও মেন্ডিস ২৮ বলে গড়েন ৭৮ রানের উদ্বোধনী জুটি। ৫১ বলে ৭৩ রান করেন মেন্ডিস, আর ১৬ বলে ৪২ রান যোগ করেন নিশাঙ্কা।

এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। মুশতাক আহমেদ বলেন, ‘চ্যালেঞ্জিং উইকেটে জয় পেতে হলে লড়াকু স্কোর তুলতে হয়। এজন্য ভালো শুরুকে কাজে লাগিয়ে ইনিংস বড় করতে হয়। পরিকল্পনার অভাবেই সমস্যায় পড়ছে ব্যাটাররা।’ আজকের ম্যাচে দলে পরিবর্তনের আভাস দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে না খেলা জাকের আলী ফিট হলে একাদশে ফিরতে পারেন। এছাড়া দলে ফেরার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানেরও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম