ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২২,  4:43 PM

news image

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন মারা গেছেন। রোববার ৩০ জানুয়ারি  সকালে হাটিকুমরুল-নাটোর মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় ও কাছাকাছি সময়ে হাটিকুমরুল বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দত্তকুশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০) ও নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গাড়ীশাপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মাহমুদা আক্তার মিশু (২৫)। এ তথ্য নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দত্তকুশা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান মাহমুদা আক্তার মিশু। অপরদিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কেবিনে থাকা মকবুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম