ঢাকা ২২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

সিংড়ার কলম ইউপি চেয়ারম্যান চুনুর সমর্থনে উঠান বৈঠক

#

২৭ অক্টোবর, ২০২১,  3:03 PM

news image

সিংড়া (নাটোর) সংবাদদাতা: আসন্ন সিংড়া উপজেলার ৪নম্বর কলম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মো. মইনুল হক চুনু’র উঠান বৈঠকে জনস্রোত। আজ কলমের কৃষ্ণপুর বিদ্যালয় মাঠে এই আয়োজন করে স্থানীয় ৬নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন। ৬নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি শামসুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি, সহ-সভাপতি নাজিম উদ্দিন, হাতেম আলী সরদার, প্রবীন আ’লীগ নেতা আব্দুর রহিম, যুবলীগের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রানা, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দুলু প্রমূখ। পুনরায় মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান মইনুল হক চুনু তার বক্তব্যে বলেন, কলম ছিল সন্ত্রাসের জনপদ খ্যাত একটি ইউনিয়ন। আমি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর কলম ইউনিয়ন কে নিরাপদে পরিণত করেছি। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গরিবের ঘর বিতরণে অনিয়ম হয়নি। করোনা-বন্যায় অসহায় মানুষের পাশে থেকেছি। কাউকে অবৈধ অর্থের বিনিময়ে সুযোগ-সুবিধা দেইনি। আর যতদিন বেঁচে থাকবো জনগণের জনগণের পাশে থাকবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম