ঢাকা ১২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী সারাদেশে এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা করাচিতে ১৪৪ ধারা জারি হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া দিল্লিতে রেড অ্যালার্ট জারি রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ

সারাদেশে এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৬,  4:16 PM

news image

সারাদেশে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বিভিন্ন দাবিতে এ ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।


আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সেলিম খান বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজির দোকান বন্ধ থাকবে।


ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে পরিবেশকদের কমিশন বৃদ্ধি, কোম্পানিগুলোর ইচ্ছেমতো মাসে একাধিকবার গ্যাসের দাম বাড়ানো বন্ধ এবং দাম সমন্বয়ের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নিয়ম অনুসরণ নিশ্চিত করা।


এ ছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোম্পানিগুলোর সিলিন্ডারে গ্যাস ভরার ব্যবস্থা চালু এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।


ব্যবসায়ীদের এসব দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম