ঢাকা ১২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার তালা ভেঙে অফিসে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলায় নিহত ১, আহত ১১ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ৯ মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৭ হাজার ফোনকল ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ ফুলবাড়ীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার হাসান মাহমুদ দুর্দান্ত, যতই দেখি ততই ভালো লাগে: রমিজ রাজা টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৬,  11:09 AM

news image

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন বা ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।


কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪০৩ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারে।


এর আগে গত ৮ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার। নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম