ঢাকা ১২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার তালা ভেঙে অফিসে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলায় নিহত ১, আহত ১১ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ৯ মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৭ হাজার ফোনকল ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ ফুলবাড়ীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার হাসান মাহমুদ দুর্দান্ত, যতই দেখি ততই ভালো লাগে: রমিজ রাজা টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৬,  11:21 AM

news image

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ সময়ে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।


রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সাপ্তাহিক ছুটির দিন আগামী ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।


ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।


তবে দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।


এর আগে, গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম