ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল সোমবার থেকে সারাদেশে হামের টিকা পাবে শিশুরা চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ, কোন বিষয়ে কত সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

সাভারে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩০

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২২,  11:06 AM

news image

সাভারে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া, সদর ইউনিয়নের দেওগাঁও এবং চাঁপাইন এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, বুধবার ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রহমত আলী সরকার নির্বাচনে পরাজিত হন। এদিন রাতে দলবল নিয়ে তিনি বিজয়ী ইউপি সদস্য চাঁন বাদশার সমর্থক হারুরিয়া এলাকার মহিজ উদ্দিনের বাড়িতে ও কয়েকটি দোকানে লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।

এ সময় তারা ভাঙচুর ও লুটপাট করে ১০ জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। অপরদিকে, নির্বাচন পরবর্তী সহিংসতায় রাতে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়ালের কয়েকজন সমর্থকের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বত্তরা। এ সময় তারা ১০ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ছাড়া একই ঘটনায় রাতে সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায় এক সংরক্ষিত সাবেক নারী ইউপি সদস্যদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ১০ জনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা পৃথক তিনটি ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মারধর ও ভাঙচুরের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই শাহ্ আলম। উল্লেখ, গতকালের সাভার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টিতে আওয়ামী লীগ সমর্থিত ও দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম