ঢাকা ২০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে নিভল আরও ৫ প্রাণ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪, ৭ দিনের রিমান্ড আবেদন কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪ ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি অক্টোবরের শেষেই এইচএসসির ফল প্রকাশ, যা জানাল শিক্ষা বোর্ড সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী দেশে প্রথম ইউএনও সম্মেলন শুরু ১ ডিসেম্বর

সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪, ৭ দিনের রিমান্ড আবেদন

#

২০ অক্টোবর, ২০২৬,  3:54 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। 


এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার সিংগাইর সিএনজি স্ট্যান্ডের দক্ষিণ পাশে হুমায়ুন কবিরের মালিকানাধীন লন্ডনার্স রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, পাবনা জেলার সদর উপজেলার সালগারিয়া সরদার পাড়ার মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), নুরপুর এলাকার মোঃ রেজাউল কবির (৫৪), রাধানগর এলাকার ওবায়দুর রহমান (৬৮) এবং গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ী এলাকার মোঃ সুজন (৪৩)।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার সিংগাইর সিএনজি স্ট্যান্ডের দক্ষিণ পাশে হুমায়ুন কবিরের মালিকানাধীন লন্ডনার্স রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অনলাইনভিত্তিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে।


পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ফোনে বিন্যান্স (Binance) অ্যাপের মাধ্যমে ইউএসডিটি (USDT) ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ জমা, স্থানান্তর ও উত্তোলনের কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে। 


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের সাত দিনের রিমান্ড আবেদনসহ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


তবে এ ঘটনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কত টাকা লেনদেন হয়েছে, কতজন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম