ঢাকা ২০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে নিভল আরও ৫ প্রাণ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪, ৭ দিনের রিমান্ড আবেদন কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪ ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি অক্টোবরের শেষেই এইচএসসির ফল প্রকাশ, যা জানাল শিক্ষা বোর্ড সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী দেশে প্রথম ইউএনও সম্মেলন শুরু ১ ডিসেম্বর

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর, ২০২৬,  4:52 PM

news image

সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার (২০ অক্টোবর) পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শহরটিতে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।


সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, রাজধানী রিয়াদে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করতে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণকে বার্তা পাঠানো হয়েছে।


এদিকে, ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি দাবি করেছেন, সৌদি বাহিনী রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া হুথি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে।


তবে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরও এ ঘটনায় কোনো হতাহত কিংবা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম