ঢাকা ২০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে প্রথম ইউএনও সম্মেলন শুরু ১ ডিসেম্বর টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় থাইল্যান্ড সম্মেলনে কী পেল বাংলাদেশ সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ১৭০০ কোটি টাকার রাজস্ব হারানোর শঙ্কা রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডির কমিটি বাতিল ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো সহিংস পরিস্থিতি হতে পারে যুক্তরাষ্ট্রে: ট্রাম্প মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত হুতিদের হামলার মুখে সৌদির আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন স্থগিত

রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৬,  11:13 AM

news image

রাজধানীর মোহাম্মদপুর থেকে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়।


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন।


পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিন নেতার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ঢাকায় অবস্থান করে দলীয় কার্যক্রম জোরদারের বিষয়েও তারা তৎপর ছিলেন বলে জানা গেছে।


এদিকে তিন নেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর ঈশ্বরদী ও আটঘরিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম