ঢাকা ২০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে নিভল আরও ৫ প্রাণ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪, ৭ দিনের রিমান্ড আবেদন কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪ ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি অক্টোবরের শেষেই এইচএসসির ফল প্রকাশ, যা জানাল শিক্ষা বোর্ড সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী দেশে প্রথম ইউএনও সম্মেলন শুরু ১ ডিসেম্বর

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৬,  4:54 PM

news image

 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।


এদিন দুপুর ২টার দিকে স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


তবে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন আগুন লাগার খবর অস্বীকার করেছেন। তার দাবি, সেখানে আগুন লাগেনি, বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে ধোঁয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ঘটনার কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম