ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২২,  6:09 PM

news image

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তানবীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ অভিযোগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তানবীর হোসেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকার বাসিন্দা। তিনি ঝুটের ব্যবসা করেন। ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ৩১ মে ওই নারীকে বিয়ে করেন তানবীর হোসেন।

বিয়ের পর যৌতুকের জন্য নির্যাতন করা হতো দাবি করে এ নিয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগী নারী। পরে একই বছর ৯ সেপ্টেম্বর তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন তানবীর। এরপর থেকে ওই নারী ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। তবে এক বছর আগে আবার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তানবীর তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ভুক্তভোগী নারী জানান, তানবীর হোসেন কয়েক মাস আগে বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, অভিযোগের ভিত্তিতে তানবীর হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম