সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৬, 5:06 PM
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৬, 5:06 PM
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের প্রায় সাড়ে ৭ হাজার বর্গফুটের দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুদক। রোববার (১৯ জুলাই) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করেছে সংস্থাটি। দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চসহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত মিললেও, অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। গুলশান-২-এর ৬৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান মেলে গত ডিসেম্বরে। যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর, এর তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হয় দুদককেই। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চসহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত মিললেও, অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। দুদক উপ-পরিচালক মশিউর রহমান জানান, ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগকে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। তিনি জানান, সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০ হাজার কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে ২৮টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ হাতে পেয়েছে দুদক।