ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩ দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ

সাফারি পার্কে আরও ১টি জেব্রার মৃত্যু

#

আরিফ প্রধান

২৯ জানুয়ারি, ২০২২,  8:52 PM

news image

গাজীপুরের শ্রীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ মাসের মধ্যে ১০ টি জেব্রার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। নতুন করে আবারও জেব্রার মৃত্যুর রহস্য উদঘাটন ও কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞ দল। জাহিদুল কবির জানান,

শনিবার সকালে দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা গেছে,অপরটির চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ দল পার্কে পৌঁছে তাদের কাজ শুরু করেছে। উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রার মৃত্যু হয়। ৯টি জেব্রার  মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি ও ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল। জেব্রা মৃত্যুর রহস্য উদঘাটন ও কারন বের করতে ইতিমধ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম