ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সাফজয়ী সাবিনা-কৃষ্ণাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২২,  4:13 PM

news image

আগামী বুধবার (৯ নভেম্বর) সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবিনা-কৃষ্ণাদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, সেটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। আমরা সেখানে যাওয়ার জন্য জন্য প্রস্তুতি নিচ্ছি। সংর্বধনা অনুষ্ঠানে সাবিনা-কৃষ্ণাদের কোনো পুরষ্কার দেওয়া হবে কিনা জানতে চাইলে সাধারণ সম্পাদক বলেন, আমরা এখনো কিছুই জানি না। তবে সেখানে যাওয়ার পর জানতে পারব।উল্লেখ্য, সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশর মেয়েরা। গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-০ গোলে, পাকিস্তানকে ৬-০ গোলে এবং ভারতকে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে বাংলাদেশের মেয়েরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম