ঢাকা ২৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যা মামলা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী বাবার খনন করা সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সাভারে ডিজিটাল ভূমি সেবায় সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতা 'চাঁদাবাজদের ভয়ে' পালিয়ে বেড়াচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ১৩ শিশুর দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী বাংলাদেশের ট্রাম্প মহিষের ভিডিও শেয়ার করে প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী ঈদুল আজহা: নাড়ির টানে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

সাপাহারে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২১,  4:31 PM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয় মাঠে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান হোসেন মন্ডল। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও শিরন্টি ইউপি চেয়ারম্যান মোঃ আঃ বাকী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্ল্যাহ্ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নার্গিস সরকার, আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম গোপালপুর ফাজিল মাদ্রাসার সুপার আবু এরফান প্রমূখ। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সাবেক বিআরডিবি কর্মকর্তা মোঃ সোলায়মান আলী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী ও এস.এস.সি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম জানান, এ বছর উক্ত বিদ্যালয় হতে ৭০ জন ছাত্রী ও ১৩৪ জন ছাত্র সহ সর্বমোট ২০৪ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। এদেরমধ্যে বিজ্ঞান বিভাগ হতে ১৮৬ জন এবং মানবিক বিভাগ হতে ১৮ জন শিক্ষার্থী রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম