ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ পথচারী

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৬,  12:07 PM

news image

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম খাদিজা মাশমুম। তিনি বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় সড়ক পার হওয়ার সময় দুইজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। সিএনজি অটোরিকশায় থাকা চারজন আহত হন। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার জানান, দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম