ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

#

২৮ এপ্রিল, ২০২৬,  8:40 PM

news image

মনিরুজ্জামান মনি: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনায় দেশব্যাপী আগামী ২ মে থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ নির্বাচন করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ করা। জেলা প্রশাসক বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের একটি শক্তিশালী মাধ্যম।

এ আয়োজন সফল করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” উদ্বোধন অনুষ্ঠানটি আগামী ২ মে বিকাল ৩টায় সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করা হবে। সাতক্ষীরায় জেলা স্টেডিয়ামে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। একই দিনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়ে ৯ মে পর্যন্ত চলবে। ইভেন্টসমূহ জেলা পর্যায়ে মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এগুলো হলোÍক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার এবং মার্শাল আর্ট। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে নিবন্ধন প্রক্রিয়া মাধ্যমে। অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত ওয়েবসাইটে (notunkurisports.gov.bd) প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদনকারীর জন্ম তারিখ ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ এর মধ্যে হতে হবে। নিবন্ধনের পর উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রাথমিক বাছাই শেষে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচন করা হবে।

সাতক্ষীরা জেলা স্টেডিয়াম: ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা ও অ্যাথলেটিকস। সাতক্ষীরা সরকারি কলেজ পুকুর: সাঁতার। সাতক্ষীরা টেনিস গ্রাউন্ড: মার্শাল আর্ট এসব খেলা অনুষ্ঠিত হবে। 

জেলা প্রশাসক আরো বলেন, ইতোমধ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম চলছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। আগামী ৯ মে বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সহকারি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা:আবুল খায়ের, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.আবুল হোসেনসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে সাতক্ষীরা থেকে নতুন প্রজন্মের অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইতোমধ্যে জেলায় অনলাইনের মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আশাশুনি উপজেলায় ২৫৬ জন, সাতক্ষীরা পৌরসভায় ২২৬ জন, কলারোয়া উপজেলায় ২০২ জন, তালা উপজেলায় ১৪৬ জন, দেবহাটা উপজেলায় ১২৫ জন, শ্যামনগর উপজেলায় ১২০ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১০৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৫ জনে। শেষ দিনে এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন আয়োজকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম