ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প তনু হত্যা : ৩ জনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: ববি হাজ্জাজ তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে তেল ও গ্যাসের ঘাটতিতে বাড়ছে লোডশেডিং যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

#

১৬ জুন, ২০২৫,  11:03 PM

news image

মনিরুজ্জামান মনি: সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল দশ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনীর অধিনায়ক, ৩৭-বীর,বাংলাদেশ ইফতেখার আহমেদ, সাতক্ষীরা ৩৩ বিজিবি উপ-অধিনায়ক সাদমান হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। এছাড়া রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জামায়েত ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জামায়াতের মহিলা বিভাগের বিভাগীয় সেক্রেটারী জয়নাব পারভীন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন। সভায় অত্র জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা,অবৈধ স্থাপনা উচ্ছে ও ফুটপাত খলমুক্তকরন ,ট্রাফিক ব্যবস্থাপনা,  এবং বাজার মনিটরিং বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম