ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

সাতক্ষীরায় চিংড়িতে জেলি পুশকরায় ছয়জন আটক, ১৫০ কেজি বিষাক্ত চিংড়ি ধ্বংস

#

৩১ মে, ২০২৫,  4:09 AM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকায়  চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি চক্রকে হাতেনাতে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে সদর থানার অন্তর্গত ৩০ মাইল বীণেরপোতা মাছের আড়ৎতের পাশে একটি ঘরের ভিতরে অভিযান চালিয়ে এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা এলাকার অতুল বোদ্দের ছেলে সুব্রত, নারায়ন বোদ্দের ছেলে রাকিশ বোদ্দ, গুরুপদ বোদ্দের ছেলে আকাশ বোদ্দ, নগরঘাটা নিমতলা এলাকার প্রদীব মন্ডলের ছেলে সবুজ মন্ডল, নগরঘাটা কাপাসডাঙ্গা এলাকার শ্যামলের ছেলে কুমারেশ মন্ডল ও একই এলাকার অমিত সরকার। সাতক্ষীরায় কর্মরত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার কাউসার এর নেতৃত্বে।এফআইইউ ( ইন্টেলিজেন্স ইউনিট) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি প্রণয় বিশ্বাস, যিনি পরবর্তীতে জবাদকৃত মাছের নিষ্পত্তির দায়িত্ব গ্রহণ করেন। এবং অভিযানে উদ্ধার করা মোট ২৫০ কেজি চিংড়ি, যার মধ্যে ১৫০ কেজির মধ্যে ইতোমধ্যে জেলি পুশ করা হয়েছিল। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবশিষ্ট নিরাপদ চিংড়িগুলো সাতক্ষীরার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল ও প্রতারণামূলক খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম