ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

সাকিবের রেকর্ড ছুঁয়ে বিশ্বরেকর্ডের আরও কাছে মুস্তাফিজ

#

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৫,  4:53 PM

news image

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মুস্তাফিজুর রহমান। এতদিন সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের একক দখলে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে সেই রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ। দলে অন্য পেসাররা যেখানে খরুচে ছিলেন, সেখানে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। কুশল পেরেরাকে লিটন দাসের হাতে ক্যাচ করিয়ে শুরু করেন সাফল্যের পথচলা। এরপর কামিন্দু মেন্ডিসকেও একইভাবে লিটনের ক্যাচ বানান। শেষ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে লং-অফে তানজিদ হাসানের হাতে ক্যাচ করিয়ে রেকর্ডের মঞ্চে পৌঁছে যান কাটার মাস্টার। এর মধ্য দিয়ে ১১৭ ম্যাচে ১৪৯ উইকেট সংগ্রহ করলেন মুস্তাফিজ, যা সাকিবের সমান। তবে বড় পার্থক্য হলো—সাকিবকে একই সংখ্যক উইকেট নিতে খেলতে হয়েছে ১২৯ ম্যাচ। এবার মুস্তাফিজের সামনে লক্ষ্য বিশ্বরেকর্ড। আফগানিস্তানের রশিদ খান ১০৩ ম্যাচে নিয়েছেন ১৭৪ উইকেট। সেখান থেকে মাত্র ২৫ উইকেট দূরে আছেন বাঁহাতি এই পেসার। পথে তাকে পেছনে ফেলতে হবে ১৫০ উইকেটধারী ইশ সোধিকে। নিউজিল্যান্ডের টিম সাউদি ১৬৪ উইকেট নিয়ে তালিকার দুইয়ে থাকলেও অবসরে যাওয়ায় তার রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, গত রাতের ৩ উইকেট নিয়ে এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও উঠে এসেছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত তার শিকার ৭ উইকেট, যা তালিকার তিন নম্বর অবস্থান। তার ওপরে আছেন ভারতের কুলদীপ যাদব (৮) এবং শীর্ষে আছেন সংযুক্ত আরব আমিরাতের জুনাইদ সিদ্দিকি (৯)। তবে জুনাইদের দল ইতিমধ্যে বিদায় নিয়েছে। ফলে শীর্ষ উইকেট শিকারীর লড়াইটা গড়ে উঠতে পারে মুস্তাফিজ আর কুলদীপের মধ্যে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম