ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সাংবাদিকের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো জয়দেবপুর থানার পুলিশ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২২,  6:23 PM

news image

সাংবাদিকের জিডির প্রেক্ষিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন  উদ্ধার করে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া জয়দেবপুর থানার মানবিক পুলিশ অফিসার মোঃ জুলহাস উদ্দিন এ, এস, আই (নিরস্ত্র)। জিডি পাওয়ার পরই জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন এর দিক নির্দেশনায় এএসআই জুলহাস, অনুসন্ধানে নামে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ঘটিয়ে অনেক পরিশ্রম করে খুলনা ডুমুরিয়া থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে গাজীপুরে নিয়ে আসতে সক্ষম হন।

মুক্ত খবরের সিনিয়র রিপোর্টার সাংবাদিক মনির হোসাইন সুমন জানান দীর্ঘদিন যাবত আমি গাজীপুরে বসবাস করি সেই সুবাদে গাজীপুর থেকে ঢাকা যাওয়ার পথে বাসের মধ্যে আমার নিজ ব্যবহৃত (৩৫০০০) পঁয়তিরিশ হাজার টাকা সমমূল্যের Samsung a71 মোবাইল ফোনটি হারিয়ে যায়। ততক্ষণাত  মোবাইল টি অনেক খোঁজাখুঁজি করে মোবাইলে কল দিয়ে না পেয়ে থানায় এসে জিডি করি। হোতাপাড়া জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন এবিষয়ে বলেন,৩১শে অক্টোবর আনুমানিক বেলা ১১ টা নাগাদ গাজীপুর থেকে বাসে করে ঢাক যাওয়ার সময় বাসের মধ্যে ফোনটি  হারিয়ে যায় বলে সাংবাদিক সাহেব জানান। এরপর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।পরে থানার এএসআই জুলহাস তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করেন। জুলহাস এই পর্যন্ত অনেক গুলো ফোন উদ্ধার করেন, শুক্রবার রাত ৯টায় সাংবাদিক মনির হোসাইন সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়ায় তার ফোনটি হস্তান্তর করা হয়েছে। মনির হোসেন জানান , সাংবাদিকতার পেশায় মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ বিষয় ফোনটি হারিয়ে যাওয়ায় আমি অনেক টা হতাশ হই আমি ভাবতেই পারিনি ফোন ফিরিয়ে পাবো কিন্তু জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ এর সহায়তা এএসআই জুলহাস এর প্রবল চেষ্টায় হারানো ফোনটি পূনরায় ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ জয়দেবপুর থানার কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের প্রতি। এবিষয়ে এসআই জুলহাস  বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করি সবসময়।জনসেবা ও উপকার মূলক কজে যা করা প্রয়োজন আমরা পুলিশ তাই করে থাকি। এবং আমরা  আমাদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর।সর্বশেষ তিনি বলেন, আস্থা রাখুন বাংলাদেশ পুলিশের উপর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম