ঢাকা ২০ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকের সাথে অসদাচরণ, ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২২,  3:03 PM

news image

ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন সুস্মিতা বাড়ৈ। তার বিরুদ্ধে বিবাহিত হওয়ার সত্ত্বেও পদ পাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকের সাথে অসদাচরণ করেন সুস্মিতা। তার সাথে এক সাংবাদিকের একটি কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর জের ধরে ফেসবুকে ক্ষমা চেয়েছেন এই ছাত্রলীগ নেত্রী। রবিবার ফেসবুকে সুস্মিতা লিখেছেন, ‌‘যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে তখন কমিটির চাপে আমার মানসিক অবস্থা ভালো ছিলো না। আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম।

যার কারণে সাংবাদিক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’ আরেকটি পোস্টে সুস্মিতা লিখেছেন, ‘কাল (গত শুক্রবার) যখন ইডেন কলেজের কমিটি হয়। তারপর থেকেই কল আসা শুরু হয়। একের পর এক কল, কেউ অভিনন্দন দিচ্ছেন কেউবা খোঁচা দিচ্ছেন, কেউবা বাজে কথা বলছেন। একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে ফোনে সাংবাদিক ভাইকে কথাগুলো বলেছি। সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে কথাগুলো বলেছি। জানা যায়, ২০১৮ সালের ১ জুলাই চিরঞ্জিৎ রায় নামে এক ব্যক্তিকে বিয়ে করেন সুস্মিতা। নোটারি পাবলিকের কার্যালয়ে তাদের দুজনের করা ‘হিন্দু বিবাহের হলফনামা’র একটি কপিও পাওয়া যায়। গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের পদ পাওয়ার সুযোগ নেই। তবে সুস্মিতা বিষয়টি অস্বীকার করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম