ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সাংবাদিকদের একাত্মতা ঘোষণার মধ্য দিয়ে অভিষেক হলো উত্তরা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির

#

নাসরিন পারভীন

০১ জানুয়ারি, ২০২২,  8:05 PM

news image

গত ৩০ শে অক্টোবর ২০২১ ইং এর প্রতিদ্বন্দ্বিতা পূর্ন নির্বাচনে নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নতুন বছরের প্রথম দিনেই উত্তরা ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গণে।বেলা ১১ টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের শুভসূচনা হয়। এসময় আমন্ত্রিত অতিথি ও নির্বাচিত কমিটির সদস্যদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরন করা হয়। গত জুলাই মাস ২০২১ইং তাং এ দীর্ঘ কয়েক দশক পর উত্তরার সকল সাংবাদিক সংগঠন গুলো বিলুপ্ত ঘোষণা করে এক ছাঁদের নিচে ঐক্যবদ্ধ হয়ে "একতাই শক্তি একতাই বল"

এই স্লোগানকে সামনে রেখে উত্তরার  সকল পর্যায়ের পেশাদার সাংবাদিক একাত্মতা প্রকাশ করেন।সকলের সম্মতিতে দক্ষ ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে একটি আহবায়ক কমিটি গঠন হয়।সকলকে সক্রিয় করে সদস্য বাছাই ও অবাধ নিরপেক্ষ গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত কমিটির হাতে প্রেসক্লাবের দায়িত্ব ভার বুঝে দিতে দায়িত্ব গ্রহণ করেন আহবায়ক কমিটি। উত্তরা প্রেস ক্লাবের ১১টি পদে নির্বাচনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ঢাকা ১৪ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ হাবিব হাসান,তিনি তার বক্তৃতায় বলেন সংবাদকর্মীদের পাশে আছি ও থাকবো,গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদকর্মী বান্ধব মানুষ।এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্র জগতের সুপার হিরো ওমর সানি,চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। জমকালো অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি উত্তরা প্রেসক্লাবের মোঃ রাসেল খান (দৈনিক মানব কন্ঠ),সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসাইন (দৈনিক যুগান্তর) সহ প্রমুখ। সকল সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয় অনুষ্ঠানস্হল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম