ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

সরকারের বেধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না ডিম, আলু ও পেঁয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  9:08 PM

news image

সরকারের বেধে দেওয়া দামে বাজারে বিক্রি হচ্ছে না তিন নিত্যপণ্য ডিম, আলু ও পেঁয়াজ। খুচরা বাজারে এক কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি। রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। অথচ প্রতি পিস ডিম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা বিক্রির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি এ আদেশ না মেনে বেশি দামে পণ্য বিক্রি করায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।বিক্রেতারা বলছেন, বেশি দামে কিনে আনার কারণে তারা এই দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। এদিকে প্রতিদিন বাজার নিয়ন্ত্রণে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। এদিন দুপুরে রাজধানীর ট্যানারি বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সরকারের নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে আহ্বান জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে, শনিবার (১৬ সেপ্টেম্বর) নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার ও মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। ডিমের দাম বেশি রাখা, ক্রয় রসিদ না থাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো বনলতা কাঁচাবাজারের জনপ্রিয় এন্টারপ্রাইজ, ফাতেমা ট্রেডার্স এবং টাউন হল কাঁচাবাজারের মিজানের ডিমের দোকান। এর আগে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে। তিনি বলেন, পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে আলুর দাম হবে ৩৫ থেকে ৩৬ টাকা। আর পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিকেল থেকেই অভিযানে নামবে। তারা মাঠে থেকে এটি মনিটরিং করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম