ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

সরকারি মেডিকেলে ভর্তিচ্ছুদের জন্য সুখবর

#

২৩ অক্টোবর, ২০২৩,  2:40 PM

news image

দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে সরকারি মেডিকেল কলেজগুলো। কিন্তু আসন সংখ্যা কম থাকায় ভর্তিচ্ছু মেধাবীরা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এবার মেডিকেল ভর্তিচ্ছুদের সেই সুখবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (২২ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দেশের মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পান মাত্র ৪ হাজার ৩৫০ শিক্ষার্থী। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে নতুন আর ১ হাজার ৩০ আসনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩৮০টি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি সরকারি মেডিকেলে আসন বাড়ছে ২০ থেকে ৬০টি পর্যন্ত। সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি, মানিকগঞ্জের কর্নেল মালেক, শেখ হাসিনা মেডিকেল কলেজে ৪৯, শহীদ মনসুর আলী মেডিকেল ৩৫টি, সাতক্ষীরা মেডিকেল ৩৫টি ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ৩৫টি। শিক্ষক সংকট থাকার পরও কিছু মেডিকেলে আসন বাড়ানো হয়েছে। তবে স্বাস্থ্য শিক্ষা খাতের বিশেষজ্ঞরা মনে করেন, মেডিকেলে আসন বৃদ্ধির বিষয়টি ইতিবাচক। পাশাপাশি শিক্ষক সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা। কারণ, দক্ষ শিক্ষক তৈরি করতে না পারলে দক্ষ চিকিৎসক তৈরি হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম