সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে
নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর, ২০২৬, 1:54 PM
নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর, ২০২৬, 1:54 PM
সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে
ইউজিসি চেয়ারম্যান জানান, এইচএসসির সব ফলাফল পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিশ্ববিদ্যালয় সমূহের যে ভর্তি কার্যক্রম তা ৩১ ডিসেম্বরের পর শুরু হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যন অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন জানুয়ারিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠক শেষে সোমবার (৯ নভেম্বর) ইউজিসি দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
চেয়ারম্যান জানান, এইচএসসির সব ফলাফল পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিশ্ববিদ্যালয় সমূহের যে ভর্তি কার্যক্রম তা ৩১ ডিসেম্বরের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এ কার্যক্রম শুরু করেছে, তারা এই সিদ্ধান্তের সাথে সমন্বয় করবে।
তিনি আরও বলেন, সুযোগটা তৈরি করছি সম্পূরক পরীক্ষার্থীদের জন্য। এ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন, তারাসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেই সুবিধা দেয়ার জন্যই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।