ঢাকা ০৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স কাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

সব স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৬,  11:02 AM

news image

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।


রবিবার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।


চিঠিতে বলা হয়েছে, শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে।


এদিকে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের তাদের অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।


নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের প্রতিবেদন অধিদপ্তরের ই-মেইল ad-admin@dshe.gov.bd তে পাঠাতে হবে।


অধিদপ্তরের চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।


চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম