ঢাকা ০৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স কাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৬,  12:34 PM

news image

রাজধানীতে বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের সমর্থনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন চালকরা। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দিতেও দেখা যায় তাদের।


সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন অটোরিকশাচালকরা। এদিকে ধর্মঘট চলাকালে সড়কে চলাচল করা কয়েকটি অটোরিকশা আটকে দেওয়া এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোথাও অটোরিকশার হেডলাইট ভাঙচুর, আবার কোথাও ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।


ধর্মঘট পালনকারী চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।


হঠাৎ অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই বিভিন্ন সড়ক ও মোড়ে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।


ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম