ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’ অক্টোবর মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু আজ তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচের টিকিটের দামে অর্ধেক ছাড় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৬,  11:14 AM

news image

এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য সময় একদিন বাড়ানো হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি (অনলাইনে) ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া অদ্য ৭ নভেম্বর বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়। এ কারণে অনেক পরীক্ষার্থী ওই সময়ে আবেদন করতে পারেনি।


পরীক্ষার্থীদের উক্ত বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় অদ্য ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে সোমবার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো।


এদিকে, মাত্র ৭ দিনে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা দেখার আবেদন করেছেন শিক্ষার্থীরা। বিগত কয়েক বছরের মধ্যে এটিই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে সর্বোচ্চ আবেদন। এইচএসসির ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম