ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে থমথমে অবস্থা, রাস্তায় চলাচল সীমিত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ ঢাকার বারিধারায় আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার বাইকের বেপরোয়া গতিতে ঝরছে তরুণদের প্রাণ এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স: সিইসি গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, আটক সতিন

সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

#

১৮ নভেম্বর, ২০২৬,  12:08 PM

news image

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ২০তম সভা ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অবঃ) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।  সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ খেলাপী বিনিয়োগ আদায় কার্যক্রম জোরদার ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান রেখে পর্যায়ক্রমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম