ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে থমথমে অবস্থা, রাস্তায় চলাচল সীমিত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ ঢাকার বারিধারায় আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার বাইকের বেপরোয়া গতিতে ঝরছে তরুণদের প্রাণ এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স: সিইসি গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, আটক সতিন

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৬,  12:16 PM

news image

এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।


বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন আদালত। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে। 


চলতি বছর ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।


তবে এই পরীক্ষার ফল পেতে পেতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ আর থাকবে না। তাই এ নিয়ে একটি রিট দায়ের করা হয় হাইকোর্টে। এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম